শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএডের খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু ১১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএডের খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু ১১ অক্টোবর
জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড ১ম সেমিস্টার পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হবে আগামী ১১ অক্টোবর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে ১৯ অক্টোবর পর্যন্ত।

এতে আরও জানানো হয়, পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদনের নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে। আবেদন-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর