বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষায় প্রতিদিন ১২টি বোর্ডে মোট ৪২০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হবে।
রোববার (৪ অক্টোবর) এনটিআরসিএ এই সময়সূচি প্রকাশ করে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিটি ভাইভা বোর্ডে ৩৫ জন করে প্রার্থী রাখা হয়েছে। তাদের দুইভাগে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। একটি গ্রুপে থাকবেন ১৭ জন এবং অন্যটিতে ১৮ জন। সে হিসাবে ১২টি বোর্ডে প্রতিদিন মোট ৪২০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হবে।
প্রতিদিন দুই ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ শুরু হবে সকাল ৯টায় এবং দ্বিতীয় ধাপ দুপুর ২টায়। প্রতিটি বোর্ডে এ দুই সময়ে যথাক্রমে ১৭ ও ১৮ জন প্রার্থী অংশ নেবেন। পরবর্তী দিনগুলোতেও একই কাঠামোয় ভাইভা নেওয়া হবে।
এর আগে, এনটিআরসিএ জানিয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হবে। ভাইভার জন্য নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।
ভাইভার সময়সূচি জানতে ক্লিক করুন।
এমএইচ/এএম




