মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষামন্ত্রী ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষামন্ত্রী ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল

দেশের শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি ইংরেজি শিক্ষার উন্নয়ন নিয়ে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশে চলমান বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে ব্রিটিশ কাউন্সিল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল শিক্ষার উন্নয়নে তাদের বিভিন্ন উদ্যোগ এবং শিক্ষা কার্যক্রমে সংস্থাটির ভূমিকার কথা মন্ত্রীকে জানায়।

বিশেষ করে শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য ব্রিটিশ কাউন্সিলের চলমান কর্মসূচিগুলো তুলে ধরা হয়।

এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে সংস্থাটি কাজ করছে বলে প্রতিনিধিদল জানায়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশে ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দিপ্তী দাস উপস্থিত ছিলেন।

এমএইচ/এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর