রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ এএম

শেয়ার করুন:

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
জবিতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের মো. সুমন খান মিরাজ। ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার বর্তমান কমিটির সহ-সম্পাদক মো. সুমন খান মিরাজকে আটক করে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগরসহ নেতাকর্মীরা তাকে ব্যক্তিকে আটক করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রসংগঠনের একজন কর্মী ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও ব্যানার-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে ফোন দিই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

জানা গেছে, ‎আটক যুবক মো. সুমন খান মিরাজ কবি নজরুল সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক এবং তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বদরপুরে।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর