শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে নতুন নেতৃত্ব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে নতুন নেতৃত্ব
সভাপতি ড. মো. গোলাম সাদিক ও সাধারণ সম্পাদক ড. মো. সাবিরুজ্জামান (সুজা)। ছবি: ঢাকা মেইল

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম সাদিক ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সাবিরুজ্জামান (সুজা) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

কার্যকরী কমিটির সহ-সভাপতি-১ হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, সহ-সভাপতি-২ হিসেবে এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল), কোষাধ্যক্ষ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান নির্বাচিত হয়েছেন। 

এছাড়া যুগ্ম-সম্পাদক ড. মো. আনিছুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ) সাংগঠনিক সম্পাদক ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স) (লোক প্রশাসন বিভাগ), প্রচার সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল (ফিশারিজ বিভাগ), তথ্য ও গবেষণা সম্পাদক ড. মো. আব্দুল মান্নান (রসায়ন বিভাগ) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্যরা হলেন- ড. মো. ফজলুল হক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ড. মো. মতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), ড. মো. গোলাম মোর্তুজা (প্রাণিবিদ্যা বিভাগ), ড. মো. তোফাজ্জল হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), ড. এ. কে. এম. গোলাম রব্বানী মণ্ডল (মার্কেটিং বিভাগ), ড. মো. আব্দুল্লাহ আল মামুন (ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ), ড. রিজওয়ানা ইসলাম সাম্মী (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), ড. এস. এম. সাহিনুল ইসলাম (ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস), ড. মো. আরিফুল ইসলাম (দর্শন বিভাগ), ড. ফারজানা আশরাফী নীলা (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), ড. মো. হারুন-অর-রশীদ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ড. মো. সাইফুল ইসলাম (ক্রোপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ), ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. মো. আসাদুল হক (ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. মো. আব্দুল আলীম আল-বারী (ফার্মেসি বিভাগ) ও ড. মো. শাহাদাৎ হোসেন (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিদায়ী কমিটির সভাপতি ও রাবি উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম। পরে নবগঠিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়। এতে ফোরামের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর