শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দায়িত্বের শেষ দিনে জাকসুর ‘শেষ বিকেলের উৎসব’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

দায়িত্বের শেষ দিনে জাকসুর ‘শেষ বিকেলের উৎসব’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) দায়িত্বের শেষ দিনে ‘শেষ বিকেলের উৎসব’ আয়োজন করা হয়েছে। এতে উদ্যোক্তা মেলা, মেহেদি উৎসব ও ‘জাকসুকে চিঠি’ লেখাসহ বিভিন্ন আয়োজন রাখা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাকসু ভবনে এসব কর্মসূচি পালিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাকসুর দায়িত্বের শেষ দিনকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন। উদ্যোক্তা মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান। পাশাপাশি ছিল মেহেদি উৎসব ও জাকসুকে চিঠি লেখার আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী তনিমা পাটোয়ারী বলেন, জাকসু রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সব শিক্ষার্থীর জন্য কাজ করার চেষ্টা করেছে। তাই আমরা চাই, দশম জাকসুর মেয়াদ শেষে একাদশ জাকসু নির্বাচনও দ্রুত অনুষ্ঠিত হোক।

জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন বলেন, বিভিন্ন বাধা ও রাজনৈতিক চাপের মধ্যেও শিক্ষার্থীদের জন্য কাজ করাই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের ইশতেহারের অধিকাংশ প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হয়েছে।

জাকসুর দায়িত্বশীলরা জানান, আয়োজনের মধ্যদিয়ে দায়িত্ব পালনের শেষ দিনে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি জাকসুর এক বছরের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর