শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাবিতে হয়ে গেল জব ফেয়ার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

জাবিতে হয়ে গেল জব ফেয়ার
জাবিতে জব ফেয়ারের প্যান্ডেল। ছবি: ঢাকা মেইল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দিতে জাকসুর উদ্যোগে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। এতে ২৫টির বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ রয়েছে। 

আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

আয়োজকরা জানান, জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইআইডিএফসি সিকিউরিটিজ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং, ডেটা সলিউশন ৩৬০ ও রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা ও জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আয়োজনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাক্ষাৎকারের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে ব্যবধান কমানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক আরও শক্তিশালী হবে।

জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থীর ক্যারিয়ারে এ আয়োজন ইতিবাচক পরিবর্তন আনতে পারলে সেটিই জাকসুর জন্য বড় অর্জন হবে।

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, প্রথম বর্ষ থেকে মাস্টার্স ও সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে চাকরির সুযোগ ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারছেন।

জব ফেয়ারে অংশ নেওয়া পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কায়েস মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন খুব কম হওয়ায় শিক্ষার্থীরা অনেকটা বঞ্চিত থাকেন। নিয়মিত এমন আয়োজন হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর