জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য প্রভাষক সিয়াম আহমেদকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আদেশে আরও বলা হয়, সিয়াম আহমেদ তার যোগদানপত্র প্রক্টরের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।
প্রতিনিধি/ এজে




