রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিএনসিসির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিএনসিসির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট বিএনসিসির কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিএনসিসির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জ্ঞান ও শৃঙ্খলার ভিত্তিতে ক্যাম্পাসে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য বিএনসিসির সদস্যদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা, মেহেদী হাসান এবং ড. নাফিজা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর