বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পূর্বনির্ধারিত ৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আগামী ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর