বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুর্যোগে বিশেষ বৃত্তি চান রাবির নেপালি শিক্ষার্থীরা, উপাচার্যের আশ্বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

দুর্যোগে বিশেষ বৃত্তি চান রাবির নেপালি শিক্ষার্থীরা, উপাচার্যের আশ্বাস
উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিশেষ বৃত্তি চালুর প্রস্তাব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা

নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা।

প্রস্তাবটি স্বাগত জানিয়ে তহবিল পাওয়া সাপেক্ষে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নেপালি শিক্ষার্থীরা এই প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে নেপালি শিক্ষার্থীরা সম্প্রতি নেপালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উপাচার্যকে জানান।

Nepali_student_and_vice_chancellor_of_RU
উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিশেষ বৃত্তি চালুর প্রস্তাব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা বলেন, ‘দুর্যোগে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনাতেও পড়তে পারে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একটি বিশেষ বৃত্তি সহায়ক ভূমিকা রাখতে পারে।’

এ সময় রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দেন তারা।

তাদের মতে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের এমন একটি উদ্যোগ মানবিক সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

নেপালের সাম্প্রতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সমবেদনা জানান উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

নেপালি শিক্ষার্থীদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে তহবিল পাওয়া গেলে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দফতরের প্রশাসক এস এম কামরুজ্জামান এবং শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডের অধ্যাপক মো. আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর