বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যবিপ্রবিসাসের ‘বর্ষসেরা প্রতিবেদক’ ঢাকা মেইলের তারেক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, যবিপ্রবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

যবিপ্রবিসাসের ‘বর্ষসেরা প্রতিবেদক’ ঢাকা মেইলের তারেক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ‘বর্ষসেরা প্রতিবেদক’ সম্মাননা পেয়েছেন ঢাকা মেইলের যবিপ্রবি প্রতিবেদক ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রকিবুল হাসান তারেক। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ডিজিটাল ক্লাসরুমে যবিপ্রবিসাসের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন।

এ বছর ‘বর্ষসেরা প্রতিবেদক’ হিসেবে তারেকের পাশাপাশি আরটিভির প্রতিবেদক আলফাজ হোসেন আরবিকেও সম্মাননা দেওয়া হয়। ‘বর্ষসেরা ফিচার লেখক’ নির্বাচিত হয়েছেন দৈনিক এদিনের সাব্বির রহমান রাব্বিল ও চ্যানেল আইয়ের প্রতিবেদক মাহফুজুল ইসলাম। আর ‘বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক’ সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের মো. সাব্বির আহমেদ।

আরও পড়ুন

রোগীদের ভোগান্তি নিয়ে পোস্ট, সাংবাদিককে ‘বেয়াদব-ধান্দাবাজ’ বলার অভিযোগ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি দেশের জন্য সাংবাদিকতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্য সাংবাদিক সমিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সব বিষয় প্রশাসনের পক্ষে সব সময় জানা সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সাংবাদিকেরা তুলে ধরবেন—এটাই প্রত্যাশা। এসব সমস্যা সমাধানে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাংবাদিকেরা প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে ঢাকা মেইলের প্রতিবেদক মো. রকিবুল হাসান তারেক বলেন, “এই সম্মাননা আমার কাছে শুধু একটি অর্জন নয়, সাংবাদিকতার প্রতি আমার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করার একটি মুহূর্ত। যবিপ্রবিসাসের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।”

তিনি বলেন, “এই সম্মান আমাকে মনে করিয়ে দেয়, সাংবাদিকতা শুধু পেশা নয়; মানুষের কথা বলা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর এক ধরনের দায়বদ্ধতা। আগামী দিনে আরও সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে চাই।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর