বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন
মাউশির বরিশাল অঞ্চলের নতুন পরিচালক জাকির হোসেন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

জাকির হোসেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। সবশেষ তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাউশিতে ছিলেন। তাকে বরিশালের ব্রজমোহন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই দিন অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর