মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বপরিসরে দৃশ্যমানতা বাড়ানোর স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৫৯ শিক্ষক-গবেষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

বিশ্বপরিসরে দৃশ্যমানতা বাড়ানোর স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৫৯ শিক্ষক-গবেষক
ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক গবেষণায় অবদান এবং বিশ্বপরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃশ্যমানতা বাড়ানোর স্বীকৃতি হিসেবে ৫৯ জন শিক্ষক-গবেষককে সম্মাননা দেওয়া হচ্ছে।

গুগল স্কলার প্রোফাইলে যেসব শিক্ষক-গবেষকের ২ হাজার বা তার বেশি সাইটেশন রয়েছে, তাদেরকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষক-গবেষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননাপ্রাপ্ত শিক্ষক-গবেষকরা উপস্থিত থাকবেন।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর