মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সম্পন্ন
তিন দিনব্যাপী প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত

যুগোপযোগী, আধুনিক ও ব্যতিক্রমী বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় মাদরাসা পরিচালনাকে আরও দক্ষ, আধুনিক ও সময়োপযোগী করতে তিন দিনব্যাপী ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ-২০২৬’ আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত ২২ থেকে ২৪ আগস্ট ঢাকার আফতাবনগরে আস-সুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দেশের ৪৯টি জেলা থেকে বাছাইকৃত ২১০ জন মাদরাসা পরিচালক অংশ নেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ জানান, প্রশিক্ষণের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। এতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ৩ হাজার ৬৭৩ জন মাদরাসা পরিচালক আবেদন করেন। সীমিত আসনের কারণে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ২১০ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

আরও পড়ুন

জীবনে অন্তত একবার নবীজির সীরাত পড়ুন: শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, একটি মাদরাসার সাফল্য শুধু অবকাঠামো বা শিক্ষার্থীর সংখ্যার ওপর নির্ভর করে না; বরং দক্ষ নেতৃত্ব, সুশাসন, মানসম্মত শিক্ষা ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনার ওপরও তা অনেকাংশে নির্ভরশীল। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা পরিচালকদের আধুনিক ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার ও সংকট মোকাবিলায় দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

Sunnah2

তিন দিনের প্রশিক্ষণে শিক্ষা নেতৃত্ব, মাদরাসা শিক্ষার ভাবমূর্তি রক্ষা, সুশাসন, সংকট ব্যবস্থাপনা, আধুনিক পাঠদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষক উদ্বুদ্ধকরণ, অফিস ও আবাসিক ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন

লাইভে শায়খ আহমাদুল্লাহর ২০ হাজার প্রশ্নের উত্তর, এবার আসছে বই

এ ছাড়া দ্বন্দ্ব নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটালাইজেশন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আবেগীয় বুদ্ধিমত্তা (ইমোশনাল ইন্টেলিজেন্স) এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও ব্যক্তিত্ব বিশ্লেষণের জন্য এমবিটিআই (MBTI) নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

Sunnah4

প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে বিভিন্ন বিষয় শেখানো হয়। মাদরাসা পরিচালনায় বাস্তবভিত্তিক সমস্যা মোকাবিলা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং শিক্ষক-কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ অনুষ্ঠিত

আয়োজকরা বলেন, মাদরাসা পরিচালনাকে সময়োপযোগী ও কার্যকর করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ পরিচালক ও প্রশাসনিক দায়িত্বশীল তৈরি করা গেলে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান আরও উন্নত হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর