শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দারুননাজাত একাডেমির ইংলিশ কার্নিভ্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দারুননাজাত একাডেমির ইংলিশ কার্নিভ্যাল
দারুননাজাত একাডেমিতে ‘সেকেন্ড ইংলিশ কার্নিভ্যাল’

তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দারুননাজাত একাডেমিতে ‘সেকেন্ড ইংলিশ কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর দারুননাজাত একাডেমি অডিটোরিয়ামে এই ইংলিশ কার্নিভ্যাল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

সপ্তাহব্যাপী ইংলিশ কার্নিভালে ‘স্টোরি টেলিং’, ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘স্লাইড প্রেজেন্টেশন’, ‘ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ প্রতিযোগিতা’, ‘ইংরেজি কবিতা আবৃত্তি’, ‘সাইমন সেইজ গেইম’ ও ‘ট্রেজার বক্স চ্যালেঞ্জ’-এর মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী।

ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুননাজাত একাডেমির অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক, ইংলিশ কার্নিভালের কো অর্ডিনেটর এম এম আসিফুল হক, বাংলা বিভাগের প্রভাষক শাকিল আহমেদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইংলিশ কার্নিভালের মতো যুগোপযোগী আয়োজন শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করে ইংরেজি ভাষা চর্চায় উদ্বুদ্ধ করবে। ইংরেজি ভাষার দক্ষতা শিক্ষার্থীদের ব্যক্তি ও কর্মজীবনে বাড়তি সুবিধা দিবে।

তারা বলেন, এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অবশ্যই আশার কথা। শিক্ষার্থীরা ইংলিশ কার্নিভালের প্রতি তাদের এই আগ্রহ ধরে রাখলে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠবে। তখন দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে মানুষের জন্য কাজ করতে সহজ হবে। 

বক্তারা আরও বলেন, একটা সময় মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বল মনে করা হতো। এখন এই অপবাদ দূর হয়েছে। উচ্চশিক্ষায় ও কর্মজীবনে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। 

আয়োজনকরা জানান, প্রতিযোগিতার স্টোরি টেলিংয়ে শিক্ষার্থীরা আকর্ষণীয় ও সাবলীলভাবে একটি গল্প উপস্থাপন করে। কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি ও অভিব্যক্তির মাধ্যমে তারা গল্পটিকে প্রাণবন্ত করে তোলে। পোস্টার প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট ছবি দেখে সেটি সম্পর্কে সুন্দর ও অর্থবহ বাক্যে বর্ণনা করে। তারা ছবির মানুষ, বস্তু, কাজ ও পরিবেশ সম্পর্কে কথা বলে। পোস্টার পেপার প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা সৃজনশীলভাবে তৈরি করা পোস্টারের মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয় উপস্থাপন করে। তারা আত্মবিশ্বাসের সঙ্গে পোস্টারের বিষয়বস্তু ব্যাখ্যা করে। স্লাইড প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা ডিজিটাল স্লাইডের মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয় উপস্থাপন করে। ছবি ও তথ্যের মাধ্যমে তারা তাদের জ্ঞান ও উপস্থাপনা দক্ষতা তুলে ধরে। 

এছাড়া ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ইংরেজি সাহিত্য ও ব্যাকরণবিষয়ক জ্ঞান যাচাই করে। এর মাধ্যমে তাদের ভাষাগত দক্ষতা, শুদ্ধতা ও জ্ঞান মূল্যায়ন করা হয়। ইংরেজি কবিতা আবৃত্তিতে শিক্ষার্থীরা উপযুক্ত কণ্ঠস্বর, অভিব্যক্তি ও অঙ্গভঙ্গির মাধ্যমে কবিতা আবৃত্তি করে। অভিনয়ের মাধ্যমে তারা কবিতাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। সাইমন সেইজ গেইমে শিক্ষার্থীরা ‘সাইমন সেইজ’ বলা হলে নির্দেশনা অনুসরণ করে। এই মজার খেলাটি তাদের শ্রবণ দক্ষতা, মনোযোগ ও দ্রুত প্রতিক্রিয়া যাচাই করে।

আর টাং টুইস্টারে শিক্ষার্থীরা কঠিন ও দ্রুত উচ্চারণযোগ্য বাক্যাংশ নির্ভুলভাবে বলার চেষ্টা করে। এটি তাদের উচ্চারণ, সাবলীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে। ট্রেজার বক্স চ্যালেঞ্জে শিক্ষার্থীরা ট্রেজার বক্স থেকে একটি চমকপ্রদ টাস্ক বেছে নিয়ে তা সম্পন্ন করে। এই কার্যক্রম তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও তাৎক্ষণিকভাবে ইংরেজি ব্যবহারের দক্ষতা বাড়ায়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর