শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড 

শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং যুক্তিনির্ভর চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে রাজধানীর দারুননাজাত একাডেমিতে আয়োজন করা হয় দ্বিতীয় আল খাওয়ারিজমি ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ২০২৬। এতে তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গণিতভিত্তিক ইভেন্ট ও প্রতিযোগিতায় অংশ নেয়। 

দারুননাজাত একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল ইসলাম বলেন, ‘গণিতের ব্যবহার সারা জীবনব্যাপী। সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গণিত চর্চার কোনো বিকল্প নেই। মুসলিম বিজ্ঞানীদের অবদানেই বীজগণিত, ত্রিকোণমিতিসহ গণিতের বিভিন্ন শাখার বিকাশ ঘটেছে, যা পরবর্তীতে ইউরোপীয় সভ্যতা গ্রহণ করে আরও প্রসারিত করেছে। তাই আজকের প্রজন্মকে সেই গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে এবং জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় নেতৃত্ব দিতে নিজেকে প্রস্তুত করতে হবে।’

সমাপনী অনুষ্ঠানে আরও ছিলেন দারুননাজাত একাডেমির অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাথ কার্নিভাল শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ, আনন্দ ও সৃজনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। -বিজ্ঞপ্তি 

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর