রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন মন্ত্রী

শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৯ আগস্ট) মন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এ ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান। এ সময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের শিক্ষার উন্নয়নে জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের শিক্ষা সংস্কারে নেওয়া বিভিন্ন উদ্যোগে সহযোগিতার জন্য জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ সময় দেশের শিক্ষার উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আইরিন খান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সঙ্গে এ খাতে কাজ করছেন।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর