শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ
জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন। ছবি: ঢাকা মেইল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ডের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের উপস্থিতিতে ফয়সাল হোসেনকে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় তাকে ছাত্রদলের প্রটোকলে নিয়ে যাওয়ার সময় ফয়সাল হোসেনের সঙ্গে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

পরে রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলেও দলীয় সূত্রে জানা যায়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর