বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

জাবিতে প্রকাশ্যে ঘুরছেন বহিষ্কৃত ছাত্রলীগকর্মী, নেপথ্যে কে?

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০২:১১ এএম

শেয়ার করুন:

জাবিতে প্রকাশ্যে ঘুরছেন বহিষ্কৃত ছাত্রলীগকর্মী, নেপথ্যে কে?
লাল বৃত্ত চিহ্নিত দুজন ছাত্রলীগকর্মী আতিকুল ও আসাদুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরছেন জুলাই আন্দোলনে হামলার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগকর্মী ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আতিকুল ইসলাম। 

তার প্রকাশ্যে ক্যাম্পাসে চলাফেরা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগকর্মী আতিকুলকে ক্যাম্পাসে চলাফেরায় সহযোগিতা ও ‘শেল্টার’ দেওয়ার অভিযোগ উঠেছে আরেক ছাত্রলীগকর্মী আসাদুল আলমের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই সন্ধ্যায় এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘটিত হামলার ঘটনায় আতিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে তাকে ২ বছরের জন্য বহিষ্কার করে। বহিষ্কারের মেয়াদ শেষ না হলেও তাকে নিয়মিত ক্যাম্পাসে দেখা যাচ্ছে। 

সংশ্লিষ্টদের অভিযোগ, আসাদুলের সঙ্গে আতিকুলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তার সহযোগিতাতেই বহিষ্কৃত হওয়ার পরও তিনি ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন। 

সম্প্রতি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আতিকুল ইসলাম। পরে তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় আসাদুল আলমের ব্যক্তিগত ফেসবুক আইডিতে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়া এবং আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে আসাদুল আলমের বিরুদ্ধে। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি আওয়ামী লীগের অপপ্রচারকারী পেইজ হিসেবে পরিচিত ‘চ্যানেল ফোরটিন’-এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে ছাত্রলীগকর্মী আসাদুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর