রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হন: ছাত্রদল সম্পাদক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হন: ছাত্রদল সম্পাদক
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই আন্দোলনে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, তারা একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই স্মরণ প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, আমাদের দলের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফলতা লাভ করে। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে প্রকাশ্যে রাজপথে থেকে সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের পরিবারের খোঁজ-খবর নিয়েছি এবং নিহতদের কবর জিয়ারত করেছি। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরিদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) মামুনুর রশীদ মামুন। 

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় এ সভায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজশাহী মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর