শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদল সম্পাদকের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদল সম্পাদকের দুঃখ প্রকাশ
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার ভেতরে এই হামলার ঘটনা ঘটে

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


নাছির তার পোস্টে উল্লেখ করেন, একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রকাশ্য ও গোপন শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেই পরিস্থিতির মধ্যেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে তারা জানতে পেরেছেন।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ছাত্রদল সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

নাছির আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।


বিজ্ঞাপন


ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা সহিংসতার শিকার না হন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ছাত্রদলের এই নেতা।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর