বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধী খালেদের আবেদন: দয়া নয়, চাই কর্মসংস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধী খালেদের আবেদন: দয়া নয়, চাই কর্মসংস্থান
টাঙ্গাইলের শারীরিক প্রতিবন্ধী খালেদ মাহমুদ খান।

‘দয়া বা করুণা নয়, আমি একটি কর্মসংস্থান চাই। কারণ ভাতের সঙ্গে আত্মসম্মান মিশিয়ে খেতে চাই। আত্মসম্মান আলাদা করে খেলে হজম হয় না।’

এভাবেই নিজের অসহায় জীবনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি স্থায়ী কর্মসংস্থানের আবেদন জানিয়েছেন টাঙ্গাইলের শারীরিক প্রতিবন্ধী খালেদ মাহমুদ খান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আবেদন জানান। এর আগে একই দিন দুপুরেও তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে আরেকটি স্ট্যাটাস দেন।

Screenshot_2026-07-30_212338

খালেদ জানান, তিনি অনেক আগে প্রধানমন্ত্রীর কাছে এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাহউদ্দিন টুকুর কাছেও একটি চিঠি পাঠিয়েছিলেন। তবে সংসদ সদস্যের সহযোগীরা তার চিঠি পৌঁছে দিতে সহযোগিতা করেননি বলে তিনি অভিযোগ করেন।

সন্ধ্যায় দেওয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদ লেখেন, তিনি একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ হলেও তার চাহিদা খুব বেশি নয়। তিনি অনুদান, দয়া বা করুণা চান না; শুধু একটি স্থায়ী কর্মসংস্থান চান, যাতে আত্মসম্মান নিয়ে পরিবার চালাতে পারেন।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা ও নানা রোগ তার নিত্যসঙ্গী। চিকিৎসার ব্যয়ও বহন করতে হয়। এর মধ্যেই তার একটি কন্যাসন্তান রয়েছে। সন্তানের ভবিষ্যৎ ও পরিবারের মর্যাদা রক্ষায় একটি চাকরিই তাঁর সবচেয়ে বড় প্রয়োজন।’

প্রধানমন্ত্রীর কাছে লেখা বার্তায় খালেদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার কারণে তার আবেদন হয়তো প্রধানমন্ত্রীর চোখে পৌঁছাবে না। সে ক্ষেত্রে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাহউদ্দিন টুকুর দৃষ্টি আকর্ষণ করলে তিনি কৃতজ্ঞ থাকবেন।’

তিনি লেখেন, ‘উত্তর আসবে না জানি। তবুও লিখেছি। কারণ মানুষের চেষ্টা কখনো বৃথা যায় না। যদি কোনো দিন আমি পৃথিবীতে না-ও থাকি, তাহলে অন্তত আমার মেয়ে জানবে, তার বাবা ভাগ্যের কাছে মাথা নত করেনি। শেষ দিন পর্যন্ত সম্মানের সঙ্গে বাঁচার চেষ্টা করেছিল।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে দেওয়া আরেকটি স্ট্যাটাসে খালেদ লেখেন, তিনি কোনো অনুদান চাননি; শুধু একটি কাজের আবেদন করেছিলেন। কারণ মানুষের হাতে কর্ম থাকলে তাঁর আত্মমর্যাদাও বেঁচে থাকে।

তিনি আরও লেখেন, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এলাকায় এলেও তার কাছে আবেদন পৌঁছানোর সুযোগ পাননি। তবু তিনি বিশ্বাস করেন, রিজিকের মালিক আল্লাহ, মানুষ কেবল একে অপরের জন্য দরজার মতো। কোনো দরজা খুললে কৃতজ্ঞতা আল্লাহর, আর বন্ধ থাকলেও প্রার্থনা তাঁর কাছেই ফিরে যায়।

খালেদের এই স্ট্যাটাস দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার জন্য একটি উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

এমআইকে/ এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর