রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এলএলবি (শেষপর্ব) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

যেভাবে ফলাফল দেখবেন

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইট results.nu.ac.bd অথবা 103.113.200.8 ঠিকানায় প্রবেশ করে এলএলবি (শেষপর্ব) পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।


এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর