রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ীই পরীক্ষার্থীরা অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে বন্যা পরিস্থিতির কারণে এর আগে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে নতুন রুটিন প্রকাশ করে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগব্যবস্থার মারাত্মক বিঘ্নের বিষয়টি বিবেচনায় নেয় শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

টানা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে চট্টগ্রাম বোর্ড ব্যতিরেকে দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হয়ে আসছে।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর