রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেশে প্রাথমিক ও মাদরাসা শিক্ষার্থীর সংখ্যা জানালেন শিক্ষামন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

দেশে প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা জানালেন শিক্ষামন্ত্রী

সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এবতেদায়ি ও কওমি মাদরাসার সংখ্যা এবং এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মোট সংখ্যা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রী এসব তথ্য জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রী জানান, সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৯৯ লাখ ৫৮ হাজার ২৪৬। কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সংখ্যা ৩২ হাজার ৬৬৩টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৬০ লাখ ৮৯ হাজার ৩১৩।

তিনি বলেন, সব ধরনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রাথমিক শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত মৌলিক বিষয়গুলোর পাঠদান এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন:

সংসদের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সংসদের সামনে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

শিক্ষা মন্ত্রী আরও বলেন, দেশে সংযুক্ত এবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৯ হাজার ২৯৫টি। সেখানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৭ হাজার ৫২৮টি। সেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ। দেশে কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় ২৫ হাজার। সেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ লাখ। হাফিজিয়া ও নূরানি মাদ্রাসা সাধারণত কওমি মাদ্রাসার অন্তর্ভুক্ত।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পৃথক বা একক কোনো নীতিমালা নেই। তবে এসব প্রতিষ্ঠানের মূল কারিকুলাম ঠিক রেখে ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয় যুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর