রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সংসদের সামনে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

সংসদের সামনে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়া শুরু হয়। 

পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপের চেষ্টা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদগেট পর্যন্ত নিয়ে যায়।
  
এর আগে সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলার গেইটে অবস্থান নেন পরীক্ষার্থীরা। অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেইট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেইট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

Parliament_front_area_HSC_students
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ  দাবি

 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কে অবস্থান নিয়েছে, এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে পুলিশের বাড়তি ফোর্স রয়েছে।’  

 

সংসদ ভবনের সামনে অবরোধের আধা ঘণ্টা পর শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া শুরু করার পাশাপাশি তাদের দেওয়া ব্যারিকেডও সরিয়ে দিয়েছে পুলিশ।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সন্ধ্যা ৭টা পর্যন্তও ওই বৈঠক চলছিল বলে প্রাথমিক ও গণশিক্ষা জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা ও এ সংক্রান্ত বিষয়ে জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা করছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা পেছানো, প্রশ্নে ভুল ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়ে শিক্ষামন্ত্রী সভায় অংশ নিয়েছেন।’ 
 
মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর