সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষাসনদে নাম-জন্ম তারিখ সংশোধনে ঢাকা বোর্ডের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষাসনদে নাম-জন্ম তারিখ সংশোধনে ঢাকা বোর্ডের নির্দেশনা

শিক্ষাগত সনদে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থী ও আবেদনকারীদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (৪ জুলাই) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে। কোনোভাবেই আবেদন অযথা আটকে রাখা যাবে না।

বোর্ড জানায়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে ফরওয়ার্ড না করায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের নিজস্ব মোবাইল ফোন নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একইসঙ্গে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি এবং নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর