সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ৩ সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ৩ সংসদ সদস্য

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় সংসদের তিনজন সদস্য (এমপি)। তারা হলেন— ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের ডা. মো. মাহবুবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-২৯-এর সংসদ সদস্য ফাহিমা নাসরিন।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই তিনজনকে মনোনয়ন দেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের এই মনোনয়ন বিএমইউ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সঙ্গে সঙ্গে বিএমইউর শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করবে।

বর্তমানে বিএমইউর সিন্ডিকেট বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। আর সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর