বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

মাদরাসার সংশোধিত বদলি নীতিমালা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

মাদরাসার সংশোধিত বদলি নীতিমালা প্রকাশ

বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (৪ জুন) ভাষাগত ও কারিগরি ত্রুটি সংশোধন করে নতুন করে নীতিমালাটি প্রকাশ করা হয়।

এর আগে গত ২ জুন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছিল। তবে নীতিমালায় কিছু ভাষাগত ভুল ও অস্পষ্টতা চিহ্নিত হওয়ায় তা সংশোধন করে পুনরায় জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইনডেক্সধারী সব এমপিওভুক্ত শিক্ষক বদলির সুযোগ পাবেন। নীতিমালায় বিদ্যমান ভাষাগত ত্রুটি সংশোধনের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে।

সংশোধিত নীতিমালার মাধ্যমে বেসরকারি মাদরাসার শিক্ষকদের বদলি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর