মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণকারী ও সিসিটিভির তথ্য তলব বোর্ডের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণকারী ও সিসিটিভির তথ্য তলব বোর্ডের

এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রগুলোর সিসিটিভি এবং প্রশ্নপত্র গ্রহণকারীদের তথ্য চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার আইডি-পাসওয়ার্ড এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও ট্যাগ অফিসারদের বিস্তারিত তথ্য তলব করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুনের মধ্যে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত ইমেইল ঠিকানায় সিসিটিভি ক্যামেরার ডিভিআর বা এনভিআরের সচল আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর পাঠাতে হবে। একই সঙ্গে কেন্দ্রের সিসিটিভি ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসারদের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে কার্যকর নজরদারি বজায় রাখা এবং প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর