শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

রাবিতে পোষ্য কোটা ফেরাতে আন্দোলনের ডাক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:৪১ এএম

শেয়ার করুন:

রাবিতে পোষ্য কোটা ফেরাতে আন্দোলনের ডাক
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ পরিবারের সকলকে আহ্বান জানিয়েছেন পরিষদ নেতা বোরহান উদ্দিন। 

অন্যদিকে কোটা ফেরত আসবেনা, এটা শিক্ষার্থীদের ইচ্ছা এবং এখানেই আলাপ শেষ বলে মন্তব্য করেছেন রাকসু জিএস আম্মার।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বোরহান উদ্দিন তার এক ফেসবুক পোস্টে কোটার পক্ষে আন্দোলনের ডাক দেন। তার পোস্টকে স্যাটায়ার করে কোটার বিপক্ষে অবস্থান নেন রাকসু জিএস।

কোটা ফিরিয়ে আনতে বোরহান উদ্দিন এক ভিডিও বার্তায় বলেন, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ পরিবারের সকলকে আগামীকাল (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হেড অফিসে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। 

আমাদের এক দফা এক দাবির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য শিক্ষকদের সুদৃষ্টি কামনা করছি। যারা আমাদের হুমকি-ধামকি দিচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। বিশ্ববিদ্যালয়ে আমাদের চাকরির মেয়াদ শেষ হতে চলছে। এখন আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরে পেতে চাই। তার জন্য সকল বাঁধাই আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করবো।


বিজ্ঞাপন


পোষ্য কোটা কখনো ফেরত আসবে না এমন মন্তব্য করে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা ফেরত আনার আলাপ দিলে আমার বাপরেও ছাড় দিবো না। কোটার পক্ষে থাকা শিক্ষক প্রো-ভিসি হয়েছে সেটা সরকারের ইচ্ছা। কোটা ফেরত আসবে না এটা শিক্ষার্থীদের ইচ্ছা এবং এখানেই আলাপ শেষ।

উল্যেখ্য, এর আগে পোষ্য কোটার পক্ষে শিক্ষক-কর্মকর্তারা অবস্থান নিলে তা বহাল করা হয়। এর পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের (২০ সেপ্টেম্বর) পোষ্য কোটা পুনরায় বাতিল করা হয়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর