বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:০৭ এএম

শেয়ার করুন:

৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

শিক্ষার্থীদের মানসিক চাপ ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২০ মে) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে একটি জরুরি নির্দেশনা প্রকাশ করেছিল।

তবে বর্তমানে জেএসসি পরীক্ষা স্থগিত থাকায় এবং শিক্ষার্থীরা সাধারণত ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ও নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকায়, অষ্টম শ্রেণিতে আলাদা রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি এটি অভিভাবকদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ কারণে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত বা বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর