বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ বিকেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

National University
ছবি: এআই দিয়ে তৈরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকা বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলও প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা এসএমএস এবং অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এনইউ এটিএইচএন রুল নাম্বার (NU ATHN Roll Number) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অনার্স ট্যাব(Honour’s Tab)-এ এপ্লিকেন্ট আইডি ও পিন নম্বর দিয়ে ফল দেখা যাবে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থেকে থাকেন, তাহলে আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এদিকে বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ইয়েস (‘Yes’) অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে।


বিজ্ঞাপন


কলেজ কর্তৃপক্ষ ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করবে। পরে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলোকে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর