সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম, শুভ কামনা জানালেন ড. ইউনূস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

Sadik Kayem dhakamail
ডাকসু ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি নিজের বিয়ের দাওয়াত দিলে ড. ইউনূস তার নতুন জীবনের জন্য শুভ কামনা জানান। 

সোমবার (১১ মে) বিকেলে ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন সাদিক কায়েম নিজেই।


বিজ্ঞাপন


পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে।’

সাদিক কায়েম জানান, সাক্ষাৎকালে তিনি জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেন। একই সঙ্গে জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ও তুলে ধরা হয়।

তিনি আরও বলেন, ‘তরুণদের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন ড. ইউনূস।’


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, ‘গণমানুষের প্রত্যাশিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আগামীর পথচলায় ড. মুহাম্মদ ইউনূসের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ চাওয়া হয়েছে।’

এ ছাড়া ৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের দায়িত্ব গ্রহণ করায় দেশবাসীর পক্ষ থেকে ড. ইউনূসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর