সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পরপরই তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

ফেসবুকে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায়ের সমাপ্তি ঘটল এখানেই।


বিজ্ঞাপন


এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর