পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
রোববার (১০ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সাইফুদ্দীন আহমদ। কিন্তু তার পদত্যাগের নেপথ্যের কারণ কী?
বিজ্ঞাপন
এ ব্যাপারে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেছেন, ‘আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই এখন পরিবারকে একটু সময় দিতে চাই।’
তার স্থলে যিনি নতুন প্রক্টর হয়ে আসবেন, তিনি আরও ভালো দায়িত্ব পালন করবেন বলে মনে করেন এই ঢাবি অধ্যাপক।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাইফুদ্দীন আহমদ।
বিজ্ঞাপন
এদিকে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পর পরবর্তী প্রক্টর হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এএইচ



