সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর

মাদ্রাসা শিক্ষা অধিদফতর বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করেছে। সোমবার (৪ মে) অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৪ মে) থেকে শিক্ষক-কর্মচারীরা সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন। এর আগে রোববার (৩ মে) চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এর ফলে বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের প্রাপ্য সরকারি অংশের বেতন-ভাতা হাতে পাচ্ছেন।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর