সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

আইএমসি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: ঘটনার কারণ উদঘাটন ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

আইএমসি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: ঘটনার কারণ উদঘাটন ও বিচার দাবি

গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (আইএমসি) শিক্ষার্থী নুরুল আমিন রিসানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সহপাঠীরা। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের বিচার নিশ্চিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
 
সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন সহপাঠীরা। এ সময় এসব দাবি জানান তারা।

জানা গেছে, শনিবার (২ মে) রাত ৮টার দিকে টাঙ্গাইলের রতনপুরে নিজ বাসায় মারা যান আইএমসি শিক্ষার্থী রিসান। তিনি ছিলেন মেডিকেলটির ২৪তম ব্যাচের শিক্ষার্থী। মৃত্যুর সময় জানানো হয়েছিল, রিসান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

তার একাধিক সহপাঠী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিসান এনাটমি সাবজেক্টে একাধিকবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। তার সাথের সহপাঠীরা চতুর্থ বর্ষে থাকলেও তিনি প্রথম বর্ষে আটকে যান। এই কারণে সীমাহীন চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর