রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

EDUCATION
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বৈঠক। ছবি: সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিক্ষোভ করেন চাারি প্রত্যাশীরা। পরে দুপুরে নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 


বিজ্ঞাপন


এসময় প্রতিমন্ত্রী তাদের দাবি ও পরিস্থিতি মনোযোগ দিয়ে শুনে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। 

আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করুন। সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যান। আপনাদের নিয়োগপ্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে।’

677762999_1886680645357364_8915741592270366603_n


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।’

এর আগে সকাল থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। সুপারিশপ্রাপ্তরা একদিকে অবস্থান কর্মসূচি পালন করছেন অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আলোচনার জন্য সাত সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যান।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর