মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

১৯তম নিবন্ধন নয়, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

১৯তম নিবন্ধন নয়, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না করে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা আর প্রকাশ করা হচ্ছে না। 


বিজ্ঞাপন


এর পরিবর্তে নতুন নীতিমালা অনুযায়ী সরাসরি ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ২০২৫ সালের সংশোধিত নীতিমালার আলোকে এবার আলাদা নিবন্ধন বিজ্ঞপ্তি না দিয়ে শূন্য পদের সংখ্যা উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

পরীক্ষা শেষে চূড়ান্তভাবে সুপারিশযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে ৯ম শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ। অর্থাৎ, পূর্বের মতো ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে আলাদা সনদভিত্তিক প্রক্রিয়া না চালিয়ে সরাসরি নিয়োগ সুপারিশের কাঠামোতে যাওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নতুন নীতিমালা অনুযায়ী ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি শব্দটি আর ব্যবহার করা হবে না।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ সহকারী শিক্ষক পদে, যা ৪৪ হাজার ৬৯১টি। এছাড়া সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) ৯২৮টি, সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক ৪ হাজার ১৪টি, সহকারী মৌলভি ১১ হাজার ৬৯টি, কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯টি, ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬টি, ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩টি, ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬টি, ইবতেদায়ি শিক্ষক ৪৪৪টি, প্রশিক্ষক ৫১টি, প্রভাষক ৫ হাজার ৮৫২টি, শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫টি এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১টি পদে নিয়োগ দেওয়া হবে।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর