দীর্ঘদিন ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে মারা গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যলয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী শোকও জানিয়েছেন।
বিজ্ঞাপন
জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় বলা হয়, ‘মহান আল্লাহ তা’আলা যেন জহিরুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।’
মৃত্যুকালে স্ত্রী, তিন শিশু সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জবি শিক্ষক জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় লক্ষ্মীপুরে চাঁদখালী গ্রামে মরহুমের নিজ বাস ভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়।
এএইচ

