মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদ শেষে মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

ঈদ শেষে মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের টানা ছুটি শেষে দেশের সরকারি অফিস-আদালতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন উইংয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিবরা অংশ নেন।

শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী সরকারের নির্ধারিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা খাতে চলমান কার্যক্রমগুলোকে আরও গতিশীল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়তে থাকে এবং নির্ধারিত সময়েই দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।


বিজ্ঞাপন


এম/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর