মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

দাওরায়ে হাদিসে পাসের হার ৮৯.৯৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

exam
প্রায় ২৪ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। ছবি: সংগৃহীত

কওমি মাদরাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন।

মঙ্গলবার (২৪ মার্চ) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।


বিজ্ঞাপন


এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪,১৮৬ জন এবং ছাত্রী ৭,৩০৫ জন। পাসের হার ছাত্র ৯২.৯১%, ছাত্রী ৮৪.৮১%। গড় পাসের হার ৮৯.৯৯%। মুমতাজ (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১,৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৫৫৯ জন, ছাত্রী ১,১৪৭ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৮০২ জন, ছাত্রী ৩,৪৮৯ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,৩৪৭ জন, ছাত্রী ২,৫৭২ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ২০ জনের।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ জনের বিপরীতে ১ জনকে মেধা তালিকায় নেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

আরও পড়ুন

কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮০.৯৫ শতাংশ

এবার বেফাকের পরীক্ষায় চমক দেখালেন সেই হাফেজ তাকরীম

৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার খালেদ হাছান, রোল নং ১৭১০৭।

৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মো. মো. আব্বাস, রোল নং ১৫৯১৮।

৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (ক) স্থান অধিকার করেছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মুতাসিম বিল্লাহ, রোল নং ১৯৬৩৯।

৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (খ) স্থান অধিকার করেছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মুহা: আবু রায়হান, রোল নং ১৭০৮১।

৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ফাতেমাতুয্ যাহরা রা. রামপুরা মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকার আসমা, রোল নং ০৯৯২৪।

৮৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে দারুল কোরআন মহিলা মাদরাসা, আদিতমারি, লালমনিরহাটের মোছা. ফাতিমাতুয যাহরা, রোল নং ১৯৩০৪।

৮৮১ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-১০, ঢাকার তাহসিনা সিদ্দীকা মারিয়া, রোল নং ০৭৭১৬।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর