শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের নামাজের ইমামতি করলেন জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

ঈদের নামাজের ইমামতি করলেন জবি উপাচার্য
ইমামতি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।  ছবি: ঢাকা মেইল

পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। 

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সবশেষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর