মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

অসহায়দের মুখে হাসি ফোটাতে জবি ছাত্রদল নেতা তামাসুলের খাবার বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

অসহায়দের মুখে হাসি ফোটাতে জবি ছাত্রদল নেতা তামাসুলের খাবার বিতরণ
ক্যাম্পাসের সামনে পথশিশু, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান। ছবি: ঢাকা মেইল

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ক্যাম্পাসের সামনে পথশিশু, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কার্যক্রমে অসংখ্য ছিন্নমূল ও অসহায় মানুষকে খাবার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

খাবার বিতরণ শেষে তামাসুল ইসলাম সোহান বলেন, পবিত্র রমজান মাস হলো আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নেওয়ার মাস। এই মাসে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই এই রমজানে সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং মানুষের মুখে হাসি ফোটাতে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু রাজনীতি করা নয়, বরং সমাজের মানুষের কল্যাণে কাজ করা। দেশকে একটি সুসংগঠিত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করতে চাই। সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছি।

তামাসুল ইসলাম সোহান বলেন, আমরা বিশ্বাস করি-সকলকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। সমাজের প্রতিটি মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার মধ্যেই প্রকৃত উন্নয়ন নিহিত। এ সময় তিনি জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং তার নেতৃত্বে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে-এমনটাই প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, রমজানজুড়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকার জন্য ছাত্রদলের পক্ষ থেকে আরও বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর