সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

TEACHER
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে এবার নিয়োগ পরীক্ষার মধ্য দিয়ে সুপারিশ করতে যাচ্ছে সরকার। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতারের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৩ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন করতে হলে প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এরআগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের লক্ষ্যে অষ্টম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা–২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নিয়োগ পরীক্ষার বিষয়গুলো কী

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর নির্ধারিত, সময় থাকবে ১ ঘণ্টা। শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য ৮ নম্বর বরাদ্দ থাকবে।

এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

আর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি ধাপে পাশ নম্বর নির্ধারিত ৪০ শতাংশ।

এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

অধিদফতরভেদে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে প্রশ্ন আসবে।

পাশাপাশি আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা থেকেও প্রশ্ন থাকবে।

সুপারিশের পদ্ধতি কী

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে।

এই প্রক্রিয়া নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা আরও জানায়, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এ নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন।

এম/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর