রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে কাজ করছে ইউজিসি: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

ugc
ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালা। ছবি- ঢাকা মেইল

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, ‘নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগী সংস্থা হিসেবে ইউজিসি কাজ করছে।’

উচ্চশিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো ধরণের খবরদারি নয়, বরং একটি টিম হিসেবে কাজ করতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন। 


বিজ্ঞাপন


ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ‘র‍্যাপিড নিডস অ্যাসেসমেন্ট টুলস ভ্যালিডেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: ইউজিসির কাছে ইউআইইউ শিক্ষার্থীদের সংস্কারের ১৩ দফা দাবি

মঙ্গলবার (৬ মে) ইউজিসি অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অধ্যাপক ফায়েজ জুলাই গণঅভ্যুত্থানে অবদানের জন্য নতুন প্রজন্মের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 


বিজ্ঞাপন


অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মাঝে তীব্র মানসিক চাপ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরির চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

তিনি ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নত করা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বিশ্ববিদ্যালয়ের সুযোগ- সুবিধা বৃদ্ধি করার পরামর্শ দেন। 

আরও পড়ুন: উচ্চ শিক্ষার মানোন্নয়নে ইউজিসির অবদান কতটুকু?

অধ্যাপক মাছুমা হাবীব বলেন, ‘আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও তাদের প্রত্যাশা সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীদের চাপ কমাতে শিক্ষকদের মানসিকতা পরিবর্তন এবং স্টুডেন্ট কাউন্সিলরদের প্রো-এক্টিভ ভূমিকা পালন করতে হবে।’ 

শিক্ষার্থীদের পাশাপাশি সন্তানহারা মায়েদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। 

ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীনের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম ও ইউসেনেস্কো প্রতিনিধি রাজু দাস উপস্থিত ছিলেন। 

কর্মশালায় ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।  

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর