রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তোফাজ্জল হত্যায় জড়িত ঢাবির ৮ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

তোফাজ্জল হত্যায় জড়িত ঢাবির ৮ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনায় আট শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রশাসন গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় রিপোর্ট জমা দিয়েছে। এতে আট শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রক্টরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত আটজন অভিযুক্তের মধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত এই আটজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেবে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে ও সবার সহযোগিতা কামনা করছে।

আরও পড়ুন

ঢাবিতে চোর সন্দেহে হত্যা: যাদের দিকে অভিযোগের তীর

ঢাবির হলে গণপিটুনিতে হত্যা, ৫ শিক্ষার্থী গ্রেফতার

এদিকে তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আটজন হলেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মোত্তাকিন সাকিন শাহ, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশের ২০২০-২১ বর্ষের ছাত্র আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের ২০১৮-১৯ বর্ষের মো. আহসান উল্লাহ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের মো. ফিরোজ কবির, পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের মো. আবদুস সামাদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের ওয়াজিবুল আলম।

এরমধ্যে আল হোসাইন সাজাদ হলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের ছাত্রলীগের দফতর সম্পাদক, মো. জালাল মিয়া উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আহসান উল্লাহ গণযোগাযোগ ও উন্নয়ন উপসম্পাদক থেকে পদত্যাগ করেছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরএ/জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর