শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

ঢাবিতে ইসলামি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে ইসলামি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ ও প্রথম বর্ষ থেকেই বৈধ সিট নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 

সোমবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। পরে টিএসসি হয়ে শহীদ মিনার এলাকায় ঝটিকা মিছিলের মধ্যে দিয়ে তাদের সমাবেশ শেষ হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঢাকা কলেজে দুই শিক্ষার্থী নির্যাতন: প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির ঢাবি শাখা সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, ঢাবির সঙ্গে একটি চেতনা ও বিপ্লবের নাম জড়িয়ে আছে, যা নিয়ে আমরা গর্ব করি। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষিত জনশক্তি তৈরি করলেও ঢাবি একটি রাষ্ট্র তৈরি করেছে। কিন্তু কষ্টের কথা হলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে বস্তির চেয়েও নিকৃষ্ট জায়গায়। তাদের খাবার বস্তির দরিদ্র মানুষের চেয়েও নিম্নমানের। গেস্টরুমে তাদের সঙ্গে দাসের মতো ব্যবহার করা হয়। জোর করে কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। ঢাবি শিক্ষার্থীরা অনার্স শেষ করলেও সুন্দর সিট পায় না। অথচ পরে প্রতিষ্ঠা হওয়া দেশের অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সিট নিশ্চিত করেছে। তাই আমরা চাই গেস্টরুম কালচার অচিরেই নির্মূল করা হোক এবং প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করা হোক।

আরও পড়ুন: ঢাবির সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ফারজান-মোশাররফ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ নাহিয়ান বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও সাধারণ মানুষের আকাঙক্ষা পূরণ হয়নি। স্বাধীনতার জন্য মানুষ যে লড়াই চালিয়ে দেশকে স্বাধীন করেছিল এখন সেই স্বাধীনতা নেই। সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।


বিজ্ঞাপন


বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আল আমিন, ঢাবির সাধারণ সম্পাদক খায়রুল হাসান মারজানসহ কয়েকজন নেতা।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর